Sat 10 October 2026
Cluster Coding Blog

কবিতায় শংকর ব্রহ্ম

maro news
কবিতায় শংকর ব্রহ্ম

আমার দেশ

আমার মহান দেশ ভারতবর্ষ যেখানে গরীবরা আরও গরীব হয় ধনীরা টাকার কালো পাহাড়ে চড়ে বসে। এখানকার লোক এতই মূর্খ ও নির্বোধ যে ক্রোধেও সে নির্বাক প্রতিবাদহীন প্রতিভাবানেরা এখানে অনাহারে মরে ভাল লোকেরা নানা ভাবে অপদস্ত হয় নির্ঝঞ্ঝাট মানুষের উপর যত সব ঝঞ্ঝাট তুলে দেয় নেতারা এখানে নামাবলী গায়ে সাধুরা আসলে বিখ্যাত ধান্দাবাজ। এই সেই মহান ভারতবর্ষ যেখানে বড় বড় ভাষণ আর আশার বাণী শুনিয়ে অনায়াসে ভোটে জেতা যায়। এই সেই মহান ভারতবর্ষ যেখানে স্বজন পোষণ নীতি চলে সর্বত্র ঘুষ দেওয়া নেওয়া এখানে রীতিমত অপরিহার্য ন্যায় নীতির আশা করা ভীষণ রকমের অন্যায়। এই আমার মহান ভারতবর্ষ যার মাথায় হাত বুলিয়ে অনেকেই করে খাচ্ছে কিছু এই সব দেখে শুনে বুঝে আমাদের মতো সব মূর্খ নাগরিক তালে তাল দিয়ে যাচ্ছি শুধু।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register