- 6
- 0
এক মানিব্যাগ
প্রদুষিত শহরের রাস্তায় এক প্যাকেট সিগারেটের ধোঁয়ায়,
হাঁড় দিয়ে সংরক্ষিত মাংসের টুকরোর শুদ্ধিকরণ।
কাল্পনিক মানচিত্রে আটক প্রজন্মের স্যাংচুয়ারীর এই , দৈনন্দিন জীবন।
এক চিমটি বৃষ্টি ফোঁটায় ,
মর্নিং ওয়াকে কচুড়ি আলুরদম।
আর এক গ্লাস আঁধার মাখা জলে ঘুম মিশিয়ে স্বপ্নের স্নিগ্ধ বালিচাপায়,
ঘুরছে অমাবস্যার আকাশ চোখের তলায়।
এভাবেই,
অসহায় মানুষের পাশে শুয়ে থাকে
এক মানিব্যাগ।
ভোরের আহত বন্দরে, আমাদের জোয়ারভাটায়
কারা যেন সিগন্যাল দিয়ে জাহাজ তাড়ায়।
এবং,
অকেজো প্রতিশোধের আবহাওয়ায়, মাছ ভাজার তেলে আঙুল চোঁবায়।
এভাবেই,
অসহায় মানুষের পাশে শুয়ে থাকে
এক মানিব্যাগ।
0 Comments.