Fri 09 October 2026
Cluster Coding Blog

অণুগল্পে রত্না দাস

maro news
অণুগল্পে রত্না দাস

আমি আছি আমি আছি  

'আমার বঁধূয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া'! 

ছাদের থেকে প্রেমিকার এহেন অসদাচরণ দেখে পুরো 'ধক ধক করনে লগা' প্রায় ম্যাসিভ অ্যাটাক! ঘোড়েল চিত্ত, উদ্বেল চিত্ত, কয়েৎবেল হয়ে জাম্প... জাম্প...


       কিছুক্ষণ পর পাখি ছেড়ে গেল প্রাণ। তবে সমস্যা নেই ' বাতাস হইয়া জড়াইবো কেশ' স্টাইলে প্রেমিকার চুলে লেপ্টে থাকি। একদিন যেই তার আপডেটেড প্রেমিক চুলটা নিয়ে খেলতে গেল, অমনি ক্লিপের ভেতর ঢুকে দিলাম জব্বর এক খোঁচা সেই হতচ্ছাড়াটার হাতে। ব্যস উঃ আঃ কী ধরনের ক্লিপ পরেছো, একেবারে যা তা! প্রেমিকার ছলছল আঁখি, আহা লেগেছে! আর ক্লিপ লাগাবো না। মোটামুটি ব্যাপারটা কোনোমতে মিটলো।


        তারপর এল সেই মাহেন্দ্রক্ষণ। পার্কে দুজনে বসে চু... চু... আমি অমনি মশা হয়ে প্রেমিকের ঠোঁটে আচ্ছা করে হুল বসিয়ে দিলাম। মশা মারবার চক্করে প্রেমিক প্রেমিকার গালেই ঠাস করে চড়িয়ে দিল!


         সেই থেকে দুজনেই স্পিকটি নট। চ্যাটিংও স্টপিং। আমি আনন্দে আছি / খেলি কানামাছি / প্রেমিকার অঙ্গ পরশেই মরেও বাঁচার সুখে বাঁচি।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register