Fri 13 November 2026
Cluster Coding Blog

কবিতায় চিরঞ্জীব হালদার

maro news
কবিতায় চিরঞ্জীব হালদার

বই পড়া ও না পড়া

বই পড়ার আগে বিশেষ কোন অভিসন্ধি থাকতে পারে আবার নাও থাকতে পারে ।তবে প্রথমত দেখে নেবেন পুস্তকের প্রতিটা পৃষ্ঠায় কোন সমুদ্রশীলতা নীতি আছে কিনা। 


সমস্ত নদীর মত আপনার চিন্তাস্রোত কোন বাঁধন ছাড়াই, কোন উপ চিন্তা ছাড়াই ঠিকঠাক বয়ে যেতে পারছে কিনা। জন্মবার মাত্র সবাই যেমন দেখে নেয় নবজাতকের শরীরে কোন বিভ্রান্তি আছে কিনা ।তবে এটার সাথে বিনিময় মূল্যের একটা ভারসাম্য খুঁজতে যাবেন না। 

বইটির কোন কোনায় অতিরিক্ত বা অবাঞ্চিত কোন ভাঁজ আছে কিনা। সেই ভাঁজে কোন শকুন অথবা ঘুঘু লুকিয়ে থাকতে পারে। বইটি কেনার আগে এটা সনাক্ত করা খুবই জরুরী।

আপনি যদি ধার্মিক হন তাহলে হয়তো প্রহ্লাদ কিংবা পরশুরামের কথা ভেবে বইটির ভিতর বাঁশি অথবা লাঙলের খোঁজ করবেন।

মিললে ভালো তারপর দরদামের পালা। 

 যদি আপনি বিটকেল রকম কৃপণ হন কিন্তু বইটি কিনতে নাছোড় তাহলে এক প্রস্থ ঝগড়া জুড়ে দিতে পারেন পুস্তক বিক্রেতার সাথে ।কেন তারা এত মন্দ দাম দিয়ে বইগুলো ভালো লোকের হাতে তুলে দিতে চাইছে।

এই সুযোগে আপনার চারিত্রিক মহত্ব আজ সাম্যবাদ খানিকটা ঝালিয়ে নিতেও পারেন বইটা না কিনেও।

এসব কথা কেন এলো এ গুরুতত্ত্ব আমি আর একবার বঙ্কিমবাবু বা সমরেশ বসুর সাথে ঝালিয়ে নেব। 

রেল মানচিত্রে প্রকৃত নৈহাটি স্টেশনের কোন সন্ধান পাইনি। সে সম্পর্কিত এখন একটি বই খোঁজার জন্য অন্যদিকে মনোযোগ দেওয়া বাঞ্ছনীয়।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register