- 34
- 0
আনন্দ
মা সাথে থাকলে ঘরের মধ্যে একটা আনন্দ ঘিরে থাকে
যা বলে বোঝানো যায় না
এটা একটা আত্ম উপলব্ধি
সে হাঁটে, কথা বলে, কখনো আবার বিশ্রাম নেয়
এই প্রতিটি মুহুর্তে ছবি যেন অসাধারণ সুন্দর
কোন আর্ট গ্যালারি এর ছবি আঁকতে পারবে না
এটা একটি গভীর অনুভূতি
তার ব্যবহৃত সব জিনিস যেন অমূল্য
সংসারে এমন কোন মূল্য নেই
যা দিয়ে তার ক্রয় করা যায়
তাই যতক্ষণ মায়ের সান্নিধ্যে থাকতে পারি
তার ভালবাসা, আর্শীবাদ গ্রহণ করে নিই
তার আস্তে আস্তে বয়স হচ্ছে
আমারও নানা চিন্তা মনে গ্রাস করে নিচ্ছে
এইসবের মধ্যে একটাই শান্তি
মা ও আমি মুখোমুখি একসাথে এখনও বর্তমানে আছি...
0 Comments.