- 6
- 0
একটি গুরুচণ্ডালী প্রশ্নের নমুনা
সহজ প্রশ্ন দিয়ে মৌলিক বাক্য রচনা করা সহজ কিনা কে বলে দেবে।
মানুষ মরিয়া যায়।
ফুল মরিয়া যায়।
ফুল মরিয়া গেলে ম্যাসেঞ্জার ফোটে
মানুষ ফোটে কই।
তোমার তিনটে গরু আছে ।
পাঁচটা আন্ডারওয়ার আছে।
পঁচিশটা ঝুমকো দুল তোমার কথা ভাবে।
তবুও তুমি মৌলিক বাক্য রচনা করতে গিয়ে
রীতিমতো আমির সাথে তর্ক জুড়ে দিলে।
এখন প্রশ্ন উঠতে পারে মেট্রোর বিকলাঙ্গ সহযাত্রী তোমার কে হয়।
কাহার সাথে ব্যাকরণ অসম্মত ধাক্কাধাক্কিতে তুমি ফুটিয়ে উঠিলে।
ট্রেন তৎক্ষণাৎ সিগনালে আটকাইয়া থাকিলে তুমি কিভাবে বাক্য রচনা সম্পূর্ণ করিবে।
একটি বাক্য লেখ যা দিয়ে গোধূলির আলো হেসে উঠতে পারে।
0 Comments.