Wed 14 October 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে মলয় দাস(পরিযায়ী)

maro news
দিব্যি কাব্যিতে মলয় দাস(পরিযায়ী)

নরমেধ যজ্ঞ

একটা দেশলাই কাঠি ও খোলের তবলা লহড়ায় গৃহদাহের আগুন দাবানল হতে চাইলে পরকীয়া প্রেমিকা কেরোসিন বা পেট্রোলই যথেষ্ট। এতো মৃত সৈনিকের প্রসব যন্ত্রণার দরকার পরে না রক্ত চক্ষু,পারমানবিক হুমকি, রাসায়নিক ও জীবাণু অস্ত্রের আবিস্কারের জন্য নোবেল শান্তি পুরস্কারের অবমূল্যায়ন এতো অর্থের অনর্থের প্রয়োজন হয় না,দেশলাই কারখানায় শ্রম উৎপাদন। অগ্নিদেবতার বর দান শুধু একটা খস্ শব্দ আর শান্তির বাতাস একটা ভয়, সন্ত্রাসের বাতাবরণ একটা গ্রাম একটা শহর একটা দেশের নরমেধ যজ্ঞের জন্য যথেষ্ট।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register