Sun 27 September 2026
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে মৌসুমী নন্দী (যাপন চিত্র)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে মৌসুমী নন্দী (যাপন চিত্র)

মনখারাপের ঝাঁপি 

সেগুন পাতায় মেঘ জমার মতন করে মাঝে মাঝে মন ও ভিজে ওঠে চোখের জলে ৷ আকাশ ,নদী , গোলাপ সবাই যেনো মনভারী করে আড়ি করে দেয় সেই সময় ৷ বিকারগ্রস্ত নস্ট্যালজিয়ায় খুঁজতে থাকি উষ্ণতা ৷ তারপরে একসময় ভুলে যাই কি খুঁজতে থাকি ৷ তাকিয়ে থাকি দূরে চলে যাওয়া গাড়িটার দিকে ৷ শূন্য থেকে আরেকটা শূন্যে ৷ ঠিকমত স্পেস বা ধারাবাহিতা অসংলগ্ন হলেও একধরনের সম্পর্ক তৈরী করে নেয় নিজেদের মধ্যে ৷ আলোর ছায়ার মায়ার মত ৷বিন্দু বিন্দু করে লালিত হয় শব্দহীন এক আশ্চর্য মৌনতায় ৷ একেবারে অন্তরীণে ৷ চলে তার জন্মপ্রক্রিয়া ৷ না বলা কথার মাইল মাইল পথ শেষে পৌঁছে যায় এক সত্তা থেকে আরো এক গভীর সত্তায় ৷ হাতের বন্দী মুঠো খুলে যায় সহজেই অগোছালভাবে ৷কুয়াশার ভেজা পর্দার খাঁজে ছন্দবিহীন নিবিড় সাজে তবুও চলে অবিরত যাপন উড়ন্ত পাখিদের মতন ৷ক্লান্ত নদী জীবন এদিক ওদিক খোঁজে একটা ওয়েসিস ৷ কথা কোনো অস্ত্র নয় তবু কথাতে কত মানুষ খুন হয় প্রতিনিয়ত ৷ তবে কথার ও ক্ষয় হয় ৷ অনেক সময় যা বলতে চায় মানুষ তা বলা হয়ে ওঠে না সম্পর্ক নষ্ট হবার ভয়ে , গুমরে গুমরে ওঠে গলার কাছে ৷ শেষে মানুষ ভুলে যায় তার কি বলার ছিলো ৷ তখন মনখারাপের ঝাঁপি খালি হতে থাকে ৷ আবার চৈত্রের কোনো দুপুরে বিষাদ ছোঁয়া একটি ডালে বসে একটি আনমনা পাখি ৷ ধুলোর মত ফুঁ দিয়ে উড়িয়ে দেয় মনখারাপের ঝাঁপি ৷

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register