Tue 01 September 2026
Cluster Coding Blog

কবিতায় স্বর্ণযুগে রাজীব ঘাঁটি (গুচ্ছ )

maro news
কবিতায় স্বর্ণযুগে রাজীব ঘাঁটি (গুচ্ছ )

দিগন্ত রেখায় 

মেঘেদের ঘনঘটায় ঢেকে যায় আকাশের রং 

চিরন্তন সেই দিগন্ত নীরবে অপেক্ষা করে 

মেঘ একদিন সরে যাবেই আলোকিত

সেই সময় অস্ফুট স্বরে বাউলের কথা বলবে


সময় যাপনে কত ভুল বন্দি করা থাকে 

মেনে নিতে পারি না সেই আলোকপাত 

অথচ ঠিকঠাক ভাবনায় জীবন সার্থক 

সব শেষ হয়ে যায় নিজের গোয়ার্তুমিতে


পাখিদের মতো ডানা ঝাপটে আকাশের পথে 

পাড়ি দিতে চাই আমিও ,অথচ মনই পারে

ইচ্ছা পূরণের সেই গতিকে বাস্তবায়িত করতে 

আমি চেয়ে চেয়ে দেখি আকাশ,মেঘ ,পাখি...



চেনা অবয়ব

চেনা অবয়বগুলি আপন করে রাখি 

চিরকাল হারাবার ভয় আঁকড়ে থাকে আমাকে 

সবকিছু আগলানো যায় না 

তবুও যতটুকু পারি চেষ্টা করে যাই।


প্রয়োজনীয় জিনিসপত্র গুলি বই , খাতা, 

জামাকাপড় ইত্যাদি । মনটাকেও আগলে রেখেছি দীর্ঘদিন। বিনিময় করতে গিয়ে আফসোস জমা করেছি কতশত । তারপর...


চেনা অবয়বের উপর থেকে উজ্জ্বলতা সরে গেলে বেরিয়ে আসে আসল রূপ, সবই অবহেলার

নয় । কোনটাই আশ্চর্য হয় আবার কখনো হতাশা বয়ে আনে। এভাবেই কেটে যাক জীবন ।



উত্তরণ

গন্তব্যের কাছাকাছি পৌঁছাতে লক্ষ্য স্থির রাখতে হয় । সঠিক লক্ষ্যপথের সীমারেখা অতিক্রম করলেই জীবন সরলতার পথ খোঁজে। 

সরল মানেই সহজ কিছু নয় , তবে কঠিন নয় 


পথকে চিনতে পারলেই ঠিকঠাক পথিক হওয়া যায়। পথ চলাতেই আগামীর সম্ভাবনা খুঁজে নেওয়া যায়। ধারাবাহিকতাকে টিকিয়ে রাখতে পারলে সফলতার জন্য অপেক্ষা করতে হয় না।


জীবন পথে সাগর থেকে পাহাড় এবং মরুপথে দূরত্ব উচ্চতা আর গভীরতার জানকারি চাই

সেতুপথ আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে। আমির আমিকে খুঁজে নিলেই উত্তরণ সহজ লভ্য ।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register