Tue 07 April 2026
Cluster Coding Blog

কবিতায় তাপস মাইতি

maro news
কবিতায় তাপস মাইতি

কেন ইতস্তত হই

কেন ইতস্তত হই দক্ষিণ পারে মেঘ অস্থিরতার জাল কেটে নিয়ন্ত্রণে রেখেছে তার বৃষ্টি ঘাসের ডগায় কুয়াশা বর্ণাঢ্য ঢঙে এখনও ছাড়েনি নিজের অস্তিত্ব চঞ্চল ঘেরীতে ব'সে কেন জপ করছি পাওয়ার বাসনা কেন লোভ ছুটছে ড্রপ খাওয়া বলের মতো বুকের ধড়ফড়ানি অস্বাভাবিক ভাবে উঠছে- পড়ছে যেদিকে দৃষ্টি রাখি আমার চোখে কাকের চতুরতা ভাব, আমার শরীরে মাছি তাড়াবার ছোঁয়া লেগে রয়েছেও বা কেন আমাকে নিশ্চল করো পাথরের মতো প্রভু!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register