Fri 09 October 2026
Cluster Coding Blog

কবিতায় চিরঞ্জীব হালদার

maro news
কবিতায় চিরঞ্জীব হালদার

অহাইকু কবিতার নমুনা

আমি ঘুমাবো কিন্তু সারা রাত্রি নীলবইটা আমাকে জাগানোর চেষ্টা করে যাবে। আর যাই হোক হাঁটু দুটো সচরাচর মিথ্যে কথা বলেনা। আখ পেষাই কলের ঝাড়ুদার কখনও ভাবেনি তার মধ্যে জীবনদায়ী কৌতুকের খনি বর্তমান। নিষ্কর্মা বাচাল লোকটা একেবারে ভাবতেই পারেনি তার মধ্যে রকেট উৎক্ষেপণের সব মশলা মজুত। যে জলের কুঁজো রূপকথা শোনাতে চাইতো ঘেমো অন্তর্বাসের সাথে প্রেমালাপ করতে চলে গেল। যে জলগামছাকে এত প্রশ্রয় দিতে সে এক কথায় রাজসাক্ষী হতে রাজি হল কি করে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register