Tue 28 April 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে অমিত বাগল

maro news
কবিতায় বলরুমে অমিত বাগল

আভা

নিরবধি চলাচলে কোথার সূর্য গিয়ে কোথায় যে ঢলে প্রিয় যাওয়াদের কাঁধ দিয়ে দিয়ে আমার যাবার বারে গোধূলি-কাজলের রেখাটির আভা দিও টেনে মহা-ভারতের দেশ আমাদের ছুটে কি আসেনি তীর ভাই-এ ভাই-এ এতো বিষ জমে বাণে ! জমে না অপার-- মিলনে মৃত্যুরোধ, বুক থেকে টেনে তুলে যদি দিতে পারি বিষ-তীর যদি দেখি যেনো দেখি--- জেগে ওঠে চির-আভাটির আভাটিতে দেশ
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register