Sat 07 March 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে সঞ্জয় চক্রবর্তী

maro news
কবিতায় বলরুমে সঞ্জয় চক্রবর্তী

গোধুলির কাঁচা অপরাহ্ণ

ঘুমন্ত উপাদানে মিশে ছিল ঘোর প্রপঞ্চতকা, তোমার মিথ্যের উপনিষদে আমার কাহিনিও ত্রাতা ।
সারাটা সকাল সাঁঝবেলা সাঁঝবেলা সেজে গোপনে বন্ধন হয়েছি অনেক, চাকভাঙা মৌ মেখে আজ ঘুমিয়ে সরলতা ।
যতবার এসেছ অ-শরীরে, বিনি সুতোর মালা থেকে স্বপ্ন খুলে খুলে পড়েছে, অসততার শীর্ণ গহ্বরে ।
"অবশিষ্ট সবটাই উহ্য হয়ে থাক, অতীতটা নেশায় ।" এ-কথায় ঠিক কতটা ছলকলা লুকিয়ে রাখা যায় ?
নদীমুখ থেকে চোরাস্রোতের ছদ্মবেশে মৃত্যু মরমে পশেছে ।
দিশা পেয়ে দৌড়েচ্ছি দুদ্দার, গন্তব্যে পৌঁছেই বুঝেছি, এ-দিঠি মিছে ।
হিজলের গায়ে লেগে আছে গোধুলির কাঁচা অপরাহ্ণ ।
আক্রমণাত্মক একটা জীবন চাই, সমাপ্তির মুহূর্ত আগে ফুলকিতে যার নীলাভ নীলাভ চিহ্ন ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register