Wed 08 April 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে নিবিড় সাহা

maro news
কবিতায় বলরুমে নিবিড় সাহা

ফল্গু ধারা

একটা মানুষ পাথর ভাঙছে রোজ ছোটো বড় নানা আকারের পাথর কখনও সখনও ফুলকি ছেটায় আগুন পায়ের শিকল বড্ড বেশি নাছোড় একটা মানুষ ছায়ার সাথে লড়ে সকাল সন্ধ্যা নানা আকারের ছায়া বিষণ্ণতার বিলাসিতা মাখা রাতে জীর্ণ আলোয় ছিন্ন পাতার মায়া একটা মানুষ বেঁচেও মরে রোজ ভিতর বাহির দগদগে সব ক্ষত রক্ত ক্ষরণ ভাসছে চোরা স্রোতে তবুও যাপন ফল্গু ধারার মত তবুও যখন বৃষ্টির কথা ভেবে রাত জাগা চোখে জল ভরা মেঘ আসে দু এক পশলা বৃষ্টি হলে বুকে মানুষ তখন উজান গাঙে ভাসে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register