Wed 08 April 2026
Cluster Coding Blog

রাই সিরিজের কবিতায় সুব্রত ভট্টাচার্য (ঋক তান)

maro news
রাই সিরিজের কবিতায় সুব্রত ভট্টাচার্য (ঋক তান)

নির্লিপ্ত মন

এখন আর মন ঘুড়িটা উড়তে চায় না অনিচ্ছা সত্বেও দিয়েছি উড়িয়ে ও কেমন খোলা আকাশের নীচে উড়ছে তো উড়ছে উড়ুক না!! বেহিসাবি ঐ সীমানা ছেড়ে হাওয়ায় মিশে একাকার হয়ে যেতে চায় অনেক দূরে --- তা-যাক্ না! আমি কোনো অভিমান করিনি তোমার কাছে কোনো দাম চাইনি অভিযোগের কোনো মূল্য পাইনি আমার বোঝার মন ভাবাই নি মন ঘুড়িটা কেমন উড়ছে উড়ছে উড়ুক --- আমায় ভাবায় না! এইভাবে কতগুলো রাত কেটে গেছে কিছুটা ছাপ হৃদয়ে মিশে আছে কিছু অনুভব মন ধরে রেখেছে আবার কিছু সুখ হারিয়েছে। লাটায়ের সুতোগুলো গল গল করে বের হচ্ছে --- তো কি হয়েছে তা বেড়ুক-না! আমি তো জীবনটাকে করিনি মূল্যায়ন আতর চন্দনে করিনি আয়োজন কখনো মধুমাখা স্মৃতি ভাবেনি এ- মন পুঞ্জীভূত অভিমান নির্লিপ্ত থেকেছে সারাক্ষণ। সকাল, দুপুর,সন্ধ্যায় মন ঘুড়িটা উড়ুক না অনিচ্ছা সত্ত্বেও দিয়েছি উড়িয়ে এলোমেলো উড়ুক উড়ুক তাই-তো আর ভাবি না! অন্য কারো নজরদারি ওতো সেটা চায়না নিজের মাঝে আমিই আমার সামনের আয়না!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register