Sun 13 September 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে দীপশিখা চক্রবর্তী

maro news
কবিতায় বলরুমে দীপশিখা চক্রবর্তী

বৃষ্টির কাব্য

রাত গভীর হলে জেগে ওঠে সকালের চোখে লেগে থাকা বৃষ্টির নেশা, ফোঁটা ফোঁটা জলরঙে ভিজে যাচ্ছে এক বুক কবিতা,
ঝাপসা কাচে দম আটকে যাওয়া স্তব্ধ মেঘের নিঃশ্বাস, তারা বলে- " চলো হাতে হাত ধরে পবিত্র হই, প্রাণবন্ত হই আরও। "
আমি এগিয়ে যাই, বৃষ্টির শরীর থেকে ধুয়ে যাচ্ছে কিছু অক্ষর;
প্রতিটি মুহুর্তে একটা শব্দ,
এক পেয়ালা অন্ধকার ছলকে উঠতেই দেখি- ভিজতে ভিজতেই কখন যেন সহজ একটি কাব্য লিখে ফেলেছি।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register