Fri 05 June 2026
Cluster Coding Blog

কবিতায় স্বর্ণযুগে শ্যামল মজুমদার

maro news
কবিতায় স্বর্ণযুগে শ্যামল মজুমদার

শেষ চিঠি

হাতের আঙ্গুল দেখে স্পষ্ট বোঝা যায় শেষ কবে চিঠি লিখেছিলে । আবছা কালির দাগ , ঝর্ণা কলম আর না বলা কথাদের আদিগন্ত মৃত্যু মিছিল - যেন অন্ধকার ঠেলে বহুপথ পাড়ি দেওয়া পথিক খুঁজে পায় নীল তারার দেশ জোনাকিতে ডুব দিতে দিতে । ডাকবাক্সে ঘাম জমে ,তবু প্রেরকের নাম দেখে পিয়ন হেসে ওঠে মরচের স্মৃতি বুকে নিয়ে ; অক্ষরে বিরক্তি নেই, কমা সেমিকোলনের ফাঁকা সময়ের ব্যাপ্তিতে বাতাস ঠিক আঁজলা ভরে নাকে দিয়ে যায় তোমার চুলের গন্ধে ভোর হওয়া মুহুর্তটুকু। ঠিকানাবিহীন শব্দের স্তূপাকার বর্মগুলি ছিঁড়ে ফেলবার আগে চোখ ঠিক শেষ ছত্রে মনে করায় তোমাকে লিখে রাখতে উলঙ্গ শিশুর গালে চুমু খাওয়া দুঃখিনী মায়ের গল্পখানি ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register