Fri 18 September 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে পৌষালী বিশ্বাস

maro news
কবিতায় বলরুমে পৌষালী বিশ্বাস

সূর্যাস্তের মুখোমুখি দুজনে

কালকেই তোমাকে ভাবছিলাম। যখন আষাঢ়ের বিকেলে সূর্যাস্তের মুখোমুখি হয়েছিলাম। বড্ড ইচ্ছে করছিল এরকম কোন আষাঢ়ের এক বিকেলে আমি তুমি মুখোমুখি দাঁড়াবো সূর্যাস্তকে সাক্ষী রেখে।
আচ্ছা তখনো কি জীবনানন্দের "আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি" --- কবিতা তোমায় শোনাব?
অথবা নাম না কোনো ধানক্ষেতের পাশে সূর্যাস্তর হাতে হাত রেখে জীবনানন্দকে ঠোঁটে রেখে তুমি বলবে, " জীবন গিয়েছে চ'লে আমাদের কুড়ি কুড়ি বছরের পার--- তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার ! "
সত্যি মুহূর্তগুলো, দোয়েল পাখির মতো উড়ে উড়ে বেড়ায়, কিন্তু স্মৃতি সেতো মনের দেওয়ালে আঁকিবুকি কেটেই রয়ে যায়।
অর্ধ কবিতাখানি লিখে রেখে চলে যায়
আদৌ কি চলে যায় !
আদৌ কি ছাড়া যায় !
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register