- 15
- 0
মেঘ বৃষ্টির কল্পনায়
অনুন্দিতা আমি আজও
তোমার উড়ন্ত স্বপ্নে উড়ে চলি।
আমি তোমার
ক্রীতদাস প্রেমিক।
এই প্রেম এই আকাশ_
আমাকে শেখায় তোমার প্রেমের
মানে।
তোমার প্রেমের বিক্রিয়ায়;
তোমার প্রেমের উল্কা ঝড়ে
আমি শুধু হারিয়ে যাই।
অনুন্দিতা তুমি আজও রয়ে গেছ
এই আকাশের উষ্ণতায়,
আমরা শুধু
হারিয়ে যাব মেঘ বৃষ্টির কল্পনায়।
0 Comments.