Tue 01 September 2026
Cluster Coding Blog

ভাষান্তরে ( অনুবাদ সাহিত্য) স্মার্ত পারিয়াল

maro news
ভাষান্তরে ( অনুবাদ সাহিত্য) স্মার্ত পারিয়াল

Wentworth Place

[February, 1820]


My dearest Girl,

According to all appearances I am to be separated from you as much as possible. How I shall be able to bear it, or whether it will not be worse than your presence now and then, I cannot tell. I must be patient, and in the mean time you must think of it as little as possible. Let me not longer detain you from going to Town—there may be no end to this imprisoning of you. Perhaps you had better not come before tomorrow evening: send me however without fail a good night.

You know our situation——what hope is there if I should be recovered ever so soon—my very health will not suffer me to make any great exertion. I am recommended not even to read poetry, much less write it. I wish I had even a little hope. I cannot say forget me—but I would mention that there are impossibilities in the world. No more of this. I am not strong enough to be weaned—take no notice of it in your good night.

Happen what may I shall ever be my dearest Love


Your affectionate

J. K.


ফ্যানি ব্রনকে লেখা জন কিটসের প্রেমপত্র 


ওয়েন্টওয়ার্থ প্লেস

[ফেব্রুয়ারি, ১৮২০]


আমার প্রিয়তমা,

 সবরকম সংকেত দেখে মনে হচ্ছে, আমাকে যেন তোমার কাছ থেকে যতখানি সম্ভব বিচ্ছিন্ন করে রাখা হবে। আমি তা কীভাবে সহ্য করব, অথবা মাঝে মাঝে তোমার উপস্থিতির চেয়ে এই দীর্ঘ বিচ্ছিন্নতাই আরও বেশি যন্ত্রণাদায়ক হবে কি না—তা আমি বলতে পারি না। আমাকে ধৈর্য্য ধরতেই হবে, আর এই সময়ের মধ্যে তুমি যতখানি সম্ভব এই বিষয়ে কম ভাবনাচিন্তা করবে। তোমাকে নগরে যাওয়ার পথে আমি আর বেশি দেরী করাব না—তোমার এভাবে বন্দী থাকার হয়তো কোনো শেষ নেই। সম্ভবত আগামীকাল সন্ধ্যার আগে তোমার না আসাই ভালো—তবু আজ রাতে যেভাবে হোক একবার ‘শুভরাত্রি’ লিখে পাঠিও।

তুমি আমাদের পরিস্থিতি জানো — আমি আরোগ্য লাভ করলেও, কতটুকু আশা রয়েছে আমাদের? আমার সুস্থতা সত্ত্বেও, আমার স্বাস্থ্য আমাকে কোনো বড় প্রচেষ্টা করার মতো যন্ত্রণা ভোগ করতে দেবে না। এমনকি আমাকে কবিতা পড়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে, লেখার কোনো প্রশ্নই ওঠে না। আশা করি, অন্তত একটু হলেও আশার আলো আছে। আমি তোমাকে আমায় ভুলে যেতে বলতে পারি না — আমি এটুকু বলতে চাই যে এই পৃথিবীতে কিছু কিছু জিনিস সত্যিই অসম্ভব। এই বিষয়ে আর কিছু না—আমি এখনো এতখানি শক্ত নই যে তোমার অভ্যাস থেকে নিজেকে মুক্ত করতে পারি, তোমার ‘শুভরাত্রি’-তে এসব কিছু মনে রেখো না।

যাই ঘটুক না কেন, আমি চিরকাল তোমারই থাকব

                         তোমার অনুরক্ত

 জে. কে.


Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register