Sun 06 September 2026
Cluster Coding Blog

কবিতায় স্বর্ণযুগে সুকান্ত পাল

maro news
কবিতায় স্বর্ণযুগে সুকান্ত পাল

বাসস্থান

শেষ পর্যন্ত দুয়ার খুলতেই হয়েছে

নীরব নৈবেদ্য নিয়ে

দাঁড়িয়ে আছে সোনালী রোদ্দুর

ঠিক চৌকাঠের উপর।

সবুজ পাতায় পাতায় কিশোরীর প্রগলভতা

বাতাসে বাউল‌ হাতছানি

পথ বেয়ে নেমে আসে হাজারো স্মৃতি

আদি পৃথিবীর জন্মের খবর।

উপাচার সাজিয়ে নিয়েছি

মায়াস্নানে ভিজে যায় চৈতন্য

উঠোন জুড়ে পড়ে থাক পদছাপ

মাটি আর আকাশই তো বাড়িঘর!

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register