- 3
- 0
আমলকির গুণাবলী
লম্বা ডাল চিরল পাতায় গাছ থাকে ভরা,
ডালে ডালে ঝুলে থাকে আমলকির ছড়া।
গাঢ় সবুজ পাতায় পরিপূর্ণ থাকে গাছ,
শাখা জুড়ে দেখা যায় টোনাটুনির নাচ।
রসালো এ ভেষজ ফল গুটি গুটি ধরে,
কামড় দিলে টক স্বাদ খবর নিয়ে ছাড়ে।
হালকা সবুজ ফলে থাকে হজমযোগ্য আঁশ,
তাই তো সবাই শুকিয়ে রেখে খায় বারোমাস।
হরেকরকম ঔষুধিগুণ আমলকিতে বেশি,
ত্রিফলার এক রত্ন ফল লাগায় সব চাষী।
টক স্বাদ ফলে ভরা আমিষ ও শর্করায়,
জন্ডিস, কাশির হিতকর, বহুমূত্রও তাড়ায়।
অজীর্ণ, জ্বর দূর হয় আমালকির গুণে,
এই ফলের গুণের কথা হাঁপানিও শোনে।
জলীয় অংশ খাদ্যশক্তি আমলকিতে পাই,
কঠিন কাশি সেরে তুলতে এর বিকল্প নাই।
আমলকির যতগুণ তার তুলনা নেই,
সকল ফলের সার অংশ আমলকিতে পাই।
আমলকির রসে করে মোলায়েম চুল,
এই ফলের যত্ন নিতে করবো না কেউ ভুল।
0 Comments.