- 5
- 0
বাস্তবতা
জীবনটা গল্প নয় বন্ধু,
এখানে সব ইচ্ছে পূরণ হয় না,
হাসির আড়ালে লুকানো কষ্ট
কেউ সহজে বুঝতেও চায় না।
স্বপ্নগুলো কাগজে আঁকা,
বাস্তবে চলে আসে রঙ্গ,
চেষ্টা যতই করি আমি
সব পথ হয় না সঠিক সঙ্গ।
মানুষ বদলায় সময়ের সাথে,
কথাগুলো থাকে না আগের মতো,
তুই ছিলিস খুব আপন একদিন
আজ সে-ই হয়ে গেলি অচেনা কত।
লড়াই ছিলো ভরসা ছিলো
এটাই যেন নিয়ম এখানে,
তবু মানুষ বেঁচেছিল স্বপ্নের আশায়
নতুন ভোরের অপেক্ষায় গোপনে।
শিখেছিলিস ভাই একা চলতে,
নিজেকেই শক্ত করে গড়ে,
কারণ এই বাস্তব পৃথিবীতে
নিজেকেই শেষ পর্যন্ত ধরে।।
মাটির নিচে আগুন ছিল
ছিল,বুকের মাঝে দীর্ঘশ্বাস
ভয় ভাঙবে, খুলবে চোখ
পূরণ হয়েছে তোর বিশ্বাস।
তুই আজ অনেক দূরে
সমস্ত স্বপ্ন অভিমান পেরিয়ে
নিঃশব্দ কোন আকাশের নিচে
অপেক্ষাগুলো স্বপ্নপূরণ-সব হারিয়ে।
কত রাগ অভিমান ঝগড়া হতো
এখন আর কথা হয় না
কত রাত শেষ হয়ে যেত
আমাদের কথা শেষ হতো না।
চলো হেঁটে যাই
চলো, তোমার সাথে হেঁটে যাই শান্তিনিকেতন পথে,
পাতারা উড়ে যায় যাক, সোনাঝুড়ি মাঠে।
জলের ধারে মরীচিকারা বসে মায়া বুনুক
তোমার মুখে হাসি—আলো হয়ে না হয় ফুটুক।
আমার হাত তোমার হাতে থাকুক নিঃশব্দে, গোপনে
দেখো বৈশাখের বুদ্ধ পূর্ণিমার চাঁদ কি সুন্দর আকাশে।
তোমার কথায়—"সময় কি কখনো থেমে থাকে"
সেদিন যদি সত্যিই পৃথিবী থামে,কি তাতে যায় আসে !
যদি রোদ ঝলমলে পাতা উড়ে যায় বাতাসে,
আমাদের মন ভাসুক ঐ নীল নীলিমার আশ্বাসে।
দূর-ঐ সবুজ পাহাড় মেঘের পর্দা টানে
চলো, হেঁটে যাই আমাদের ভালোবাসা নিয়ে ওখানে ।
দহনের দিনে, কিছু মেঘ কিনে না হয় আনবো মধ্য দুপুরে
ও মেয়ে, তখন না হয় ভিজিস, আপন সারা শরীর জুড়ে
অদেখা ওই জোৎস্না দেখব তুমুল যুগল মাঝরাতে
ভোরের আলো ফুটবে যখন বসবো পদ্মপুকুর, ওই পাড়ে।
0 Comments.