- 3
- 0
ইনভার্টার
'বড় একা লাগে এই আঁধারে'
'আর এতো কেঁদেকেটে আঁধারে থাকার কথা বলতে হবে না, দ্যাখো কি নিয়ে এসেছি।'
'একী ইনভার্টার!'
'হ্যাঁ কিনেই ফেললাম।'
'এতো টাকা একসাথে খরচা!'
'কি আর করা যাবে, লোডশেডিং হলেই তোমার যা মেজাজের অবস্থা...মনে হয় প্রেশার একেবারে মাথায় চড়ে বসেছে!'
' আহা আমার তো তোমার জন্যই খারাপ লাগে। অফিস থেকে এসে এই গরমে ঘেমে নেয়ে শেষ।'
কত্তা গিন্নির থুতনিটা একটু নেড়ে দিলেন,' ওরে আমার সোহাগী রে এবার খুশি তো!'
গিন্নি একটু সলজ্জ হাসিতে...
লোডশেডিংয়ে বৌয়ের ভারি মেজাজ গরম
দেখেশুনে বরের মুখের হাসি নরম,
রাতের বেলা ছুঁতে গেলেই ছিটকে চরম
এখন ইনভার্টার চালিয়ে দিয়ে সুখ পরম।
0 Comments.