Sun 06 September 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে রঞ্জনা বসু

maro news
কবিতায় বলরুমে রঞ্জনা বসু

খরার মাঠে একলা হয়ে

বৃষ্টি কথা লিখছে দুপুর। 

সেই এক চুমুক পান 

       যেন ঝিম ধরানো ধারা স্নান

অন্দরমহল জুড়ে! 


গেয়ে ওঠা গানের বিষন্ন সুরে

বেজে উঠলো পায়ের নুপুর

নতুন শিল্প পাঠে পুরোনো দুপুর

ছুঁয়ে, হঠাৎই মনে হলো... 

        আজ মেঘের মন খারাপ। 


দুপুর ঘুমিয়ে আছে, বৈশাখ 

চলে যাচ্ছে প্রচ্ছদ সাজিয়ে রেখে। 

জল খেলায় মেতে উঠলো

সবুজের সব অস্থিরতা

       আকাশ জুড়ে তখন সূর্যাস্তের রঙছটা।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register