Tue 21 July 2026
Cluster Coding Blog

কবিতার বলরুমে প্রদীপ সরকার (গুচ্ছ)

maro news
কবিতার বলরুমে প্রদীপ সরকার (গুচ্ছ)

১) পরকীয়া

আকাশের নিমন্ত্রণ ফেরাবো সে সাধ্য নেই, 

পাছে শূন্যতাও আড়ি ক'রে মুখ ফেরায়!

সমুদ্রের নিমন্ত্রণ পেলে ভেসে যাই,

ওর উদ্যাম চঞ্চলতায় আবাল্য মুগ্ধতা।

পাহাড় কে প্রেমপত্র পাঠাই, আসছি ব'লে

দ্বিচারি প্রেমের স্বাদ লেগে থাকে ঠোঁটে, তাই

অরণ্যকেও পাঠিয়ে রাখি একান্ত গোপন চিঠি

আসছি, সবুজ মাখিয়ে দিও ভালোবাসায়........


২) মাপক

সান্নিধ্য বিলাসী ষোলো সহস্র ষোড়শী র

কে কতো বেশী উতলা ছিলো মিলনের জন্য

কতো নিবিড় কতো গভীর কতো উচাটন

তার পরিমাপে মানক তো সেই রাধা

সে শুধু মাধব ই জানে।

চেরি ফুল কতো বেশী লাল

তার মান কে নির্ধারণ করে 

যে কখনো রক্ত গোলাপ দেখেনি?


৩) অদ্ভুত শূন্যতা

বুকের ভিতর বুদবুদ 

আসল শূন্য, তবু সুদ

না ছিলো, না আছে

জানি আসবেনা কাছে

তবু তার পথ চেয়ে থাকা

প্রতীক্ষা এক অদ্ভুত;

শূন্যতার উৎসাহ বাড়ে

অন্ধকারে কে উঁকি মারে?

সব বুদবুদ পরিধি বাড়ায়

মুখোশ খোলে বিরহের দূত।


৪) মেরুকরণ

তোমার প্রিয় সর্ষে ইলিশ

আমার চিলি ফিস

অনুভবের শিশ মহলে

সবাই সেল্ফিস

আমি লাল এ আত্মহারা 

কারো প্রিয় পিংকিশ।

তুমি খোঁজো অমৃতকুম্ভ

আমি খুঁজে ফিরি বিষ।


৫) হয়নি সময়

সকাল থেকে এখনো পর্যন্ত 

জানালায় উঁকি দেয়ে গেছে কতো মুখ

জানি তার একটিও তোমার নয়

জানালার চৌকাঠে, গরাদে লেগে থাকা গন্ধেরা

একটিও তোমার নয়।

জানালা খোলাই থাকে কারো অপেক্ষায় 

সূর্যঘড়িও বলতে পারেনি 

কখন তার সময় হয়।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register