Tue 01 September 2026
Cluster Coding Blog

রূপ চর্চায় (ধারাবাহিক) মন্দিরা গাঙ্গুলী

maro news
রূপ চর্চায় (ধারাবাহিক) মন্দিরা গাঙ্গুলী

রাতের বেলার রূপচর্চা 

সবাই বাড়ি থেকে বেরোনোর সময় সাজগোজের দিকে নজর দেয়। কমবেশি প্রয়োজনমতো হালকা বা ভারী মেকআপ করে। চুল পরিষ্কার করে আঁচড়ায়। পরিপাটি হয়েই বেশিরভাগ মানুষ কোন জায়গায় যায়। বাড়ি ফিরে ক্লান্ত শরীরে কোন মতে বিছানায় নিজেকে টেনে নিয়ে যাওয়া, এমন অভ্যাস অনেকেরই। অনেকে শুধু জল দিয়ে হাতমুখ ধুয়ে নেয় হয়তো। কিন্তু সারাদিন মেকআপ এবং সঙ্গে রোদ ঘাম ধুলো মিশে যে অত্যাচার মুখকে করে তারজন্য মুখের যে বিশেষ আদরযত্ন দরকার তা মনে করে না অনেকেই। অবহেলায় থাকে ত্বক রাতের দীর্ঘ সময়। দিনে দিনে নিস্তেজ হতে থাকে। একসময় চারদিক আলো করা মেয়েটা, বয়সের সঙ্গে সঙ্গে জৌলুসহীন হয়ে পড়ে। রাতের বেলায় ত্বকের যত্ন নিলে জৌলুস হারাবে না, বহুদিন মুখ থাকবে আলোময়। 

রাতে ঘুমোতে যাবার আগে নিজের জন্য একটু সময় রাখতেই হবে। বয়স ও ত্বকের প্রকৃতি অনুযায়ী ফেসওয়াশ কিনতে হবে। বাজারে অনেক ভালো ভালো কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায়। ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধোবার পর আলতো মুছে সিরাম এপ্লাই করতে হবে হালকা হাতে। একটু অপেক্ষা করে শুকিয়ে নিয়ে মাখতে হবে নাইট ক্রিম। ক্রিম মাখতে হাতের তালুর ব্যবহার যেন না হয়। আঙুলের ডগা দিয়ে ডট্ ডট্ দিয়ে, তর্জনী এবং মধ্যমা এই দুই আঙুলের ডগা দিয়ে আলতো করে ক্রিম মাখতে হবে, নয়ত ক্রিম মুখে কম হাতেই বেশি চলে যাবে। এই পরিস্কার এবং মাখামাখি থেকে মুখের সঙ্গে গলা এবং ঘাড় যেন কোনমতেই বাদ যায় না। যা যা প্রোডাক্ট ব্যবহার করার সবই বেছে কিনতে হবে, এক্সপার্ট কারো সাহায্য নিয়ে। কেমিক্যাল খুব বেশি নেই এমন প্রোডাক্ট ব্যবহার করা দরকার। গোড়ালি এবং কনুইয়ে মাখতে হবে ভারী কোন ক্রিম বা ভেসলিন। ঠোঁটে লিপবাম। পরতে হবে সুতির পরিষ্কার আরামদায়ক পোশাক। সকালে ঘুম থেকে উঠে আয়নায় সবচেয়ে আপনজনকে দেখে নিজেরই ভালো লাগবে। ব্যাস, আবারও তৈরি প্রতিদিনের যুদ্ধের জন্য। বাড়িঘর গোছানো সুন্দর রাখার সঙ্গে সঙ্গে নিজেকেও গোছানো সুন্দর রাখা খুবই প্রয়োজন এতে মনও ভালো থাকে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register