- 4
- 0
শীর্ণ হাত দুটিতে রয়ে গেছে পবিত্র বন্ধনের লাল, সাদা চিহ্ন,
সিঁথি উপচে গড়িয়ে পড়ছে শেষ সূর্যের রক্তিম আলো!
সুখী সুখী মুখটিতে লেগে আছে স্মিত হাসি,
অথচ দৃষ্টিতে এত বিষাদ কে এঁকে দিল ?
জীবন নাকি কলঙ্ক ?
কুন্ডুলি পাকানো ধোঁয়ায় প্রিয়তম পুরুষটির জন্য কি রেখে গেল ?
প্রার্থনা নাকি অভিশাপ ?
আত্মজ তবু ডুকরে ওঠে মা ডাকের অন্তিমে।
0 Comments.