Sun 13 September 2026
Cluster Coding Blog

কবিতার স্বর্ণযুগে অর্ণব সাহা

maro news
কবিতার স্বর্ণযুগে অর্ণব সাহা

ওটিটি সিরিজ

ঠান্ডা, শান্ত ক্যাপবন্দুক ঘুমোচ্ছে পাশ ফিরে,
তার শরীরে
জরা, শতাব্দীর জন্মদাগ,
হাত দিয়ে শত ঠেলাতেও সে আর
চকিতে জেগে ওঠে না,
ময়লা বিছানার চাদরে লেপ্টে থাকে 
তার মধ্যরাতের চোখের জল,
সেই ভিজে মুক্তাঞ্চল জুড়ে জাল 
বুনছে মাকড়সা,
ছুটন্ত বাসের হাতল আঁকড়ে ধরতে না-পারা,

শেষ মুহূর্তে ছুটে এসেও মিস করা ট্রেন,
লুকিয়ে টিকিটবিহীন 
কামরায় উঠে-পড়া বাদামবিক্রেতা,
এই শহরের প্রত্যেক অলিতে-
গলিতে মুষড়ে-থাকা
কয়েকলক্ষ ব্যর্থ মানুষের দোহাই,
আমি উঠে-
দাঁড়াতে-না-পারা লোকটার হয়েই কথা বলে যাব,
যতোদিন আওয়াজ
থাকবে গলায়,
যতোদিন অন্তিম চিতার কাঠ
অ্যাক্সিডেন্ট হয়ে আমায়
টেনে না নেয় চুল্লির জঠরে!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register