Sun 06 September 2026
Cluster Coding Blog

কবিতায় তাপস মাইতি

maro news
কবিতায় তাপস মাইতি

ঝুল বারান্দা

ঝুল বারান্দার নিচে

অনেক ঝুল আটকে পড়ে, 

নিকেশ হয় নি


ঝুল বারান্দার আড়ালে

বিধবার ঝুলছে ফাঁস, 

হয় নি সনাক্ত


ঝুল বারান্দার আশপাশে

মানুষের চলাচল অগাধ


ঝুল বারান্দায় বাতাস গন্ধ ছড়াচ্ছে, 

শুঁকেও কেউ সংবাদ রটাচ্ছে না...

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register