Sun 06 September 2026
Cluster Coding Blog

কবিতায় তাপস মাইতি

maro news
কবিতায় তাপস মাইতি

শুধু যেই

         

এই দেখ

শুধু গাছ হ'তে চেয়েছি

অথচ তার ফুল হয়ে ফুটে উঠলাম। 


আর কীরকম করে যেন হয়ে পড়লাম

একটা নদী

যার উপর দিয়ে শুধু বইছে নারীনৌকো। 


একটা শুধু রামধনু হয়ে ফুটতেই দেখ

প্রেমিক-প্রেমিকরা কেমনতর

ভাবে বিভোল আমার দিকে চেয়ে। 


বৃষ্টি হয়ে পড়ছি বলেই ভিজতে 

চেয়েছ আর ভুলে গেছ বাড়ি ফিরতে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register