Mon 05 October 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে পরিমল চট্টোপাধ্যায়

maro news
দিব্যি কাব্যিতে পরিমল চট্টোপাধ্যায়

ফুল

(১) যে শব্দে জীবন লিখি মৃত্যু কি সে-শব্দে লেখা যায়? যে-শব্দে আলো লেখা যায় অন্ধকার লেখা যায় সে-শব্দে?
ফুল ও চন্দন রাখি, প্রিয় ভালোবাসা, তোমার পাশে। তোমার সময় হলে তুলে নিও, বুঝে নিও, এ জীবন ভালোবাসা ছিল।
(২) এই জনপ্রপাত। উদ্বাহু উন্মত্ত জনতা। কোথাও মরেছে কোনো নেতা। দেখো, রাশি রাশি ফুল বেচে বড়লোক হয়ে গেল ফুলওয়ালা একদিনে।
দেখো, ওই ফুল আর চন্দনের পাশে থোকা থোকা থুতু পড়ে আছে।
ফুল, সে তো উভগামী নয় প্রেমে ও পাথরে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register