Mon 12 October 2026
Cluster Coding Blog

কবিতায় জয়িতা চট্টোপাধ্যায়

maro news
কবিতায় জয়িতা চট্টোপাধ্যায়

লাশকাটা ঘর

তুমি যখন দূরে তোমাকে তখন চেনাই যায় না, যেমন সাগরের মাঝখানে ঢেউ, পাড়ের কাছে এলেই তার যত দাপাদাপি, তুমি জানো মৃত্যুর জন্য অপেক্ষার নাম? উঁচুতে থিতু হতে চাওয়া জল কতবার তবু নিজের ইচ্ছার বিরুদ্ধে গড়িয়ে নেমেছি আমিও টের পাইনি নিজেকে ভাগ করতে করতে কতগুণ হয়ে গেছি, তুমি যতবার আমাকে রেখে আসবে ঠান্ডা ঘরে, ততবার আমি আগুন থেকে হাত বাড়িয়ে ছুঁয়ে দেব তোমাকে।।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register