Mon 12 October 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে জয়িতা চট্টোপাধ্যায়

maro news
দিব্যি কাব্যিতে জয়িতা চট্টোপাধ্যায়

ভাবনার অতলে

তোমার জন্য ভুল কুড়িয়ে নিলে ছোঁয়াচে লাগা উষ্ণ প্রেমের দিলে ভুল করেই বলব ভালোবাসি তুমি ও তখন হাসবে অমন হাসি তোমায় আমি দুঃখ দিয়ে ছুঁলে যেমন করে সুবাস মাখা ফুলে তোমার বুকে ডোবাই যদি ঠোঁট তবুও আমায় বলবে তখন 'ওঠ'? তোমার জন্য খানিক মায়ার ছলে বুকের ভেতর মেঘের ছায়া বলে তোমায় আমার ভীষণ রকম চাই ভেবো না আবার সবটা অযথাই আমার জন্য কান্না ভীষণ পেলে আসতে পারি আস্ত আকাশ ফেলে দুয়ারে তোমার দাঁড়িয়ে যদি রই বলো না আমায় আমি কি কেউ নই?
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register