Tue 13 October 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে প্রণব শেঠ

maro news
ক্যাফে কাব্যে প্রণব শেঠ

ফিরে দেখা

তোমার ওখানে বৃষ্টি, আমার সজল চাওয়া মনমরা ঢেউ আছড়ে নেমেছে পথে, বেনুকার বনে রাখালিয়া গান গাওয়া হারিয়ে যে গেছে তোমারই জয়রথে! হেথায় আমার শ্যামলা কনক ধান শিশির ভেজানো কলমীর জলছবি, বাদল ধারায় শ্রাবণেরই কলতান তমসা ঘনায় অস্ত গিয়েছে রবি! স্মৃতিরা এখন ফেলে গেছে ঝরাপাতা যে যার ফিরেছে আপন ঘরের পানে, দিনলিপি লিখি, প্রতিরাতে নীরবতা ভালোবাসা তুমি চলেছো কিসের টানে!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register