Sat 07 March 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে রূপক চট্টোপাধ্যায়

maro news
ক্যাফে কাব্যে রূপক চট্টোপাধ্যায়

আত্মীয়তা

কৃতকর্ম গলায় বেঁধে ডুবে গেছি। ভরাডুবি হয়েছি এক ছটাক জীবনের হ্রদে। মাঝি - নৌকা - দাঁড় কোনকালেই আমাকে টানেনি। শুধু জল টেনেছে বার বার। জলেই জীবন। জীবনের তরলীকৃত রূপেই পাপ হয়ে বয়ে যায় যে জোৎস্নায়, আমি সেই স্রোত প্রবাহিত শৈবাল। সুচতুর মাছ। রূপোলী বিদ্যুৎ। কৃতকর্ম পায়ে বেঁধে জাঁকিয়ে বসেছি ভবের হাটে চতুর বণিক। তুমি আমাকেই বিক্রি করে দিলে হাট খোলা আকাশ, ঘাসের উপর সস্তায় ফড়িং সঙ্গম, বৃত্তচাপ ছুঁয়ে চলে যাওয়া ট্রেন, অপু দুর্গার ছায়া পড়ে হেটে চলা দূর! আমিই সব কিনে নিঃস্ব হয়ে ফিরে যাই চাঁদবেনের বেশে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register