Tue 13 October 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে জীবন সরখেল

maro news
ক্যাফে কাব্যে জীবন সরখেল

ক্রীতদাসের স্বাধীনতা

উন্মুক্ত শুদ্ধ অমৃত স্বত্ত্বাও মায়া প্রহেলিকার বদ্ধজালে যায় জড়িয়ে!
কামনা বাসনার আগ্রাসী চোরাবালি নীরবে অপেক্ষমান হিমশীতল বরফ ফাটলের মতোই হয়ে ওঠে ঘাতক;
অন্ন বস্ত্র বাসস্থান অর্থ যৌনতার সাথে শিল্প সংস্কৃতির সমান্তরাল ব্যবধান ক্রমে উদার গভীর আন্তরিক সংবেদনে নিঃস্বার্থ জীবনবোধে পায় পরিণতি...
জৈবিক চাহিদা-জাগতিক খ্যতি-প্রবৃত্তির পরিবৃত্ত থেকে নির্মোহ নির্মল নিবৃত্তি সুখে চরম উত্তরণের আগে পর্যন্ত সঞ্চারমান জীবন স্রোতে মনের ভাসা-ডোবা চলতেই থাকে!
মায়ামোহ-উন্নাসিকতা-পুরুষাকারের গোলোকধাঁধায় এক অবিমিশ্র সংজ্ঞাতীত অবস্থা যেন আমাদের সবকিছুই নিয়ন্ত্রণ করে....
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register