Tue 07 April 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে তপন মুখার্জি 

maro news
ক্যাফে কাব্যে তপন মুখার্জি 

দুঃখ

        অনেকদিন ধরে একটা ঝুড়ি খুঁজছি দুঃখ চাপা দিতে। অনেক ভুল হয়ে গেছে চলার পথে। অনেক অপূর্ণতা জমে আছে মনের কোণে। সব মিলিয়ে শুধু দুঃখ আর দুঃখ।
        দুঃখকে দেখা যায় না, উপলব্ধি করা যায়। ছোঁয়া যায় না, বোঝা যায়। এখন আমার কোন স্বপ্নই সত্যি হয় না। আগেই কী হোত ছাই। গভীর নিশীথে যেন ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকি আমি। শুধু আক্ষেপ আর আক্ষেপ। দুঃখ ভোলা যদি যেত!
         নতুন একটা পথ ধরতে হবে। কিছু দুঃখ উড়িয়ে দিতে হবে শালপাতার মতো, কিছু ভাসিয়ে দিতে হবে নদীতে নৌকোর মতো, কিছু চুলের মুঠি ধরে পুকুরে ডুবিয়ে দিতে হবে বাগদি বউয়ের মত। পারবো তো?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register