Wed 14 October 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জি

maro news
ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জি

মিছিল

দোতলার বারান্দায় দাঁড়িয়ে দেখলাম এক মিছিল যাচ্ছে এগিয়ে, সবার হাতে এক নতুন প্লাকার্ড তাতে লেখা " সততার মিছিল"। কেমন যেন বুকের মধ্যে কাঁপুনি হতে লাগলো, সারা শরীর অবশ হয়ে উঠলো - সততার মিছিল! খায় না মাথায় দেয়? মুখ আর মন সম্পূর্ণ আলাদা সততার মুখোশের আড়ালে রক্তচোষা টিকটিকির দল- মিথ্যাকে পোষণ করে সত্যকে দেয় নির্বাসন। তবুও তালে তাল মিলিয়ে চলতে হয়, মিছিলে সামিল হতে হয়, রক্তচোষার বিরুদ্ধে, ব্যর্থতার দায়ে মুক্তির মশাল জ্বালাতে। এ যেন এক গিরগিটির বিরুদ্ধে আর এক গিরগিটির মিছিল, এক রক্তচোষার বিরুদ্ধে আর এক রক্তচোষার মিছিল। আসলে নীতিগত ভাবে এক সবাই চোরে চোরে মাসতুতো ভাই।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register