Wed 29 April 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে সুপ্রভাত মেট্যা

maro news
দিব্যি কাব্যিতে সুপ্রভাত মেট্যা

আলোছায়ার নাম

  মুখ তোলো কবিতা ,স্নাত ধীর.... দ্যাখো ,পাতার ভিতরে লেখা আছে তোমার আলোছায়ার নাম । হাজার রকমের শহর-আনন্দ ,ওই দ্যাখো- গ্রামে এসে তারা এক হয়ে যায় । আর ধুলো সমেত , বালক দু'হাতের হাওয়ার উল্লাস পথের দুইদিকে এসে ফোটে, দেখেছ কি ? দেখনি কখনও না ? আজ শ্রাবণ দিবস । কথাগুলো তার বার্তাহীন মেঘের ছায়ায় লেগে ফিরে যাচ্ছে। কে ও ? ও কে ? আমি তাকে কখনও গ্রামীণ ভাবিনি । ভালোবাসা সেতো শ্রদ্ধার ,ভক্তির....স্বেচ্ছার একটি স্বচ্ছ আলিঙ্গন !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register