Sun 13 September 2026
Cluster Coding Blog

কবিতায় সুমিতা চৌধুরী

maro news
কবিতায় সুমিতা চৌধুরী

অপেক্ষার প্রহর..

আর কতদিন চুপচাপ, নিরুত্তাপ মনের আগল টেনে বয়ে চলা... অদেখা করে মন পাড়ার সব নিম্নচাপ? আর কতদিন সম্বোধনহীন কিছু রোজের কথার ভিড়ে, মন উত্তাপ মাপবে থার্মোমিটারে তোর আমার আজন্মের একাকী নীড়ে? আর কতদিন সাক্ষাৎহীন সময়রা বইবে পাকদণ্ডী পথ চুমে? আমরা রইবো মন বারান্দায় দাঁড়িয়ে ঠায় একে একে সব ঋতুর পসরা গুণে...? আর কতদিন সংলাপহীন সন্ধ্যাগুলো বিরহী চাতক রবে? মরুতৃষায় বন্দী হয়ে প্রহর গুণবো শুধুই তুই-আমি, এক আঁজলা তৃষ্ণার জল বল না ঠোঁট ছোঁবে কবে? আর কবে অন্তহীন অপেক্ষারা এক নিরালা ক্ষণে হাতের উষ্ণতায়, বুকের ওমে, খুলবে আগল মনের? চাঁদনী রাত দীর্ঘ হবে রূপকথার জাল বুনে??
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register