Tue 22 September 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে মহীতোষ গায়েন

maro news
দিব্যি কাব্যিতে মহীতোষ গায়েন

নব জীবনের গান

রাত শেষ হয়ে এলো চড়াই উৎরাই হয়নি এখনো অনেক কথাই বলা, পূর্ণিমা চাঁদ ডুবে যায় খাল পাড়ে হয়তো হবে না একসাথে পথ চলা। ছেলেটি মেয়েটি দেখেছে অনেক স্বপ্ন সব স্বপ্ন ভেসে গেছে দুঃসময়ের জলে, ছিন্ন তার একসাথে নব জীবনের গান বহু স্মৃতি অম্লান সেই কৃষ্ণচূড়ার তলে। তারা মিশেছে অজানা অচেনা পথে হয়তো আবার হবে তাদের দেখা, সে পথে আছে বহু সংশয় সংগ্রাম এবার লড়াই আর নয় একা একা। ভোর হয়ে এলো উঠবে মুক্তি সূর্য নতুন করে লড়াই তাদের জারি, প্রতিরোধ গানে গণ অঙ্গীকারে সব হারাদের জীবন গড়তে পারি।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register