Mon 21 September 2026
Cluster Coding Blog

কবিতায় চিরঞ্জীব হালদার

maro news
কবিতায় চিরঞ্জীব হালদার

কলহ

গৌরাঙ্গ আর নাশপাতির মধ্যে তুমুল কলহ। কে বেশি তামসিক সুন্দর। কার জলাশয় কতটা গভীর। স্বাদু মাছের ঘাই আর যাযাববী ঋণ ছাড়াই দেহ কথকের ভূমিকায় কে কতটা নিপুন। বিস্তারিত বিতন্ডার পর দেখা গেল একই গৃহের অতিথি দুইজনা। উভয়ের পাতে সরপুটির ডিম ভেসে বেড়াচ্ছে। একই ধর্মের কাছে বকুলফুলের গন্তব্যে প্রমত্ত দরবারি। দুজনেই একই দেহের মধ্যে খুঁজে চলেছে তদগতি। রাত্রি হলে উভয়ে সম্পাতি পাখির গল্প শুনতে চায়।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register