Mon 21 September 2026
Cluster Coding Blog

কবিতায় সন্দীপ কুমার মিত্র

maro news
কবিতায় সন্দীপ কুমার মিত্র

থাকে না থেমে সময়

এখনো কি খোঁজো আমায়, নাকি শুধুই খুঁজে চলি আত্মার তাড়নায়--- ভালবাসার মেঘ যখন উড়ে যায় দেখে না সে কত পিপাসা নিয়ে অনন্ত অপেক্ষায় জীবজগৎ--- মাটি ফেটে চৌচির হয়ে থাকে, পাতা ঝরা গাছগুলো, চেয়ে থাকে অনন্ত আকাশের দিকে, যদি--- জীবনের কতগুলো বছর, কেটে গেল এই ভাললাগার খামখেয়ালি পনায় জানিনা সীমাহীন অপেক্ষা আর, কতোকাল বেঁচে থাকবে সসাগরা পৃথিবী দেখার আশায়। কখনো যদি মনে পরে ফেলে আসা সোনালী ভোরের কথা পাকদন্ডী বেয়ে ছুটে আসার কথা দুরুদুরু বুকে কাছে পেয়ে, নির্বাক, নিস্পলক হয়ে, চেয়ে থাকার কথা--- সেদিন একটা ধুপ ধরিয়ে রেখে এসো সেই দেবদারু গাছের তলায় যেখানে আমরা যেতাম হারিয়ে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register