Fri 13 November 2026
Cluster Coding Blog

কবিতায় মীনাক্ষী চক্রবর্তী সোম

maro news
কবিতায় মীনাক্ষী চক্রবর্তী সোম

কলমের নিবে নীল বিষাদ

ভুলের ঢেউ ঠেলে একদিন উপান্তে পৌঁছোয় জীবন ফিরে দেখা ক্ষণগুলো শুধরে নেবার ব‍্যাকুলতায় পোড়ামনে অকারণ আনচান হিসেবের খয়রাত নক্সা কাটে নতুন দিনের। জাগতিক আশা নিরাশার গোলকধাঁধায় জীবনের গলিপথ জুড়ে মিলনবাসর খেলা তবু কবিতায় ভাসে আগ্রাসী সময়ের ছবি কলমের নিব বেয়ে গড়ায় নীল বিষাদ। হিসেবের ঘর ভুলের ভারে দীর্ণ জেনেও মুষ্টিবদ্ধ হাতে শপথবাক‍্য পাঠ করে হৃদয়।।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register