Mon 21 September 2026
Cluster Coding Blog

কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

maro news
কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

ফল ফলতে নেবে বহু সময়

বীজ থেকে একটা গাছের জন্ম সার মাটি জল বাতাস পেয়ে ক্রমে পরিণত হবে মুকুলিত হবে ফল ফলতে নেবে বহু সময় মেয়েটিকে তার স্বামী বিয়ের পরদিন থেকে বলেছে, 'তুমি চলে যাও' কোথায় যাবে, জানে না সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে এর মানে বুঝতে চেষ্টা করে। গঞ্জনা অপমান সয়েও সংসার করে যেতে চেয়েছিলো সে। শেষমেশ তাড়িয়েই ছেড়েছে এখনও তার মুখে এই একই গল্প শুনি রোজ আর রোজই একটা দীর্ঘশ্বাস পড়ে আমার বুঝি, দীর্ঘশ্বাস বড় ভারি বাতাস সে বাতাসে ভর করে খুব ধীরে ধীরে পৌঁছে যাবে এ খবর ব্রহ্মাণ্ডের আদালতে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register