Sun 13 September 2026
Cluster Coding Blog

কবিতায় রুনা দত্ত

maro news
কবিতায় রুনা দত্ত

পচনশীল শারীরিক পৃথিবী

শরীরের আড়ালে  নরম পেলব বুকের ভেতর আরেকটি নরম পেলব হৃদয় বাস করে যেখানে মাতৃস্তন মুখে নিয়ে সন্তান আজও নিশ্চিন্ত আশ্রয় খোঁজে।
কে  রাখে বুককে অতিক্রম করে সেই হৃদয়ের খোঁজ!
নমনীয় শরীরের ভেতর আরেকটি মার্তৃজঠর আজও জেগে থাকে যা সন্তানকে পরম মমতায় গর্ভে ধরে দীর্ঘ দশমাস ও দশদিন।
কে  জানে যোনিকে বাদ দিয়ে সেই জঠরের খবর !
শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে তিল তিল করে নিপুণভাবে আরেকটি শরীর তৈরী করে তন্বী নারীর শরীর।
কে খোঁজে তন্বী শরীরের আড়ালে সেই মমতাময়ী মাকে!
শরীরের এই অমোঘ  টানাপোড়েনে "মা" শব্দটি হারিয়ে গিয়ে শুধু একক নারীশরীর জেগে থাকে এই পচনশীল শারীরিক পৃথিবীর বুকে!!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register