Mon 13 July 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

maro news
ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

লক্ষ্যভেদ

কি হলে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কিছুই না? কি আর হবে, বসে থাকো দর্শকাসনে। কেউ তোমায় আর চিনবে না। কোনো অজুহাত কেউ এখন শুনবে না। সবাই জানবে তুমি ডিসকোয়ালিফাই হয়েছো গোটা ইভেন্টে। তোমার আর কোনো মূল্য নেই। কে তোমায় বলেছিল, পথশিশুটিকে দৌড়ে গিয়ে খাবার দিতে? কে তোমায় বলেছিল, ট্রামে ধাক্কা খাওয়া বৃদ্ধটিকে বাঁচাতে? তুমি জানো না ,ভিকট্রি পয়েন্টে পৌঁছাতে গেলে আশেপাশের যন্ত্রণায় জর্জরিত মানুষের দিকে তাকাতে নেই? শুধু দৃষ্টি রাখতে হয় অর্জুনের মতো, সামনের দিকে, ভিকট্রি পয়েন্ট থেকে তুমি কতো দূরে। যারা পৌঁছাবে লক্ষ্য স্থানে চোখ শুধু তাদেরিই খুঁজবে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register