Tue 22 September 2026
Cluster Coding Blog

কবিতায় রূপক চট্টোপাধ্যায় 

maro news
কবিতায় রূপক চট্টোপাধ্যায় 

একটি সকালের মতো 

মনে হয় আজ আর সূর্য উঠবে না, এসো কলজে টা একটু উস্কে দি!
চোখ হয়েছে দৃষ্টি হীন পাতাল অতলে তার, শ্যাওলা মহল থেকে উঁকি দেয় মীন রাশির নারী!
এসো তবে স্পর্শেই বুঝে নি তোমার আমার জ্বরের বিকার গ্রস্ত পারদ প্রলাপ গুলি!
দেহ থেকে হাত খসে ভেসে গেছে বহু যোজন দূরে, এ পোড়া শহরের পিঠে শ্বাপদ নদী তার কোন হদিশ বলেদিতে পারবে না ইঙ্গিতে!
মুখ আজ ভুলে গেছে ললিত সংলাপের চূড়া থেকে সমভূমি সব ঝর্না উচ্চারণ। ভুলে গেছে বন বালিকার গায়ে লুকানো আদুরে গন্ধে র মোরগ সকাল কবে পূব দিক হয়েছিল আহ্লাদে!
ফুসফুস উপড়ে দেখে নাও আরো কোন খানে, আরো কোনও কোনায়, এক বৌদ্ধ নিঃশ্বাস তোমায় বলে ছিলো গেঁয়ো কিশোরী কাহিনী কি? মনে হয় আজ আর সূর্য উঠবে না এসো কলজে টা একটু উস্কে দি!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register