Sun 13 September 2026
Cluster Coding Blog

কবিতায় দিশারী মুখোপাধ্যায় 

maro news
কবিতায় দিশারী মুখোপাধ্যায় 

লিপ্সা 

এইখানে এলে টের পাওয়া যাবে গহনরাত্রি কাকে বলে এইখানে এসো
তোমার বাড়ির সামনে শুয়ে আছি আমি আকাশের নিচে আমার দু'পাশে আছে ছোট বড় গাছ ছয়টি ঋতুর স্মৃতি সর্বাঙ্গে আছে
দু'দিকেই জ্বালানো যায় একটি মোমেরবাতি যেরকম আমারও দু'প্রান্তে আছে অনন্ত দৌড় এসো , দৌড়ানো যাক
তোমার পায়ের ছাপ যত বেশি আলপনা হবে আমার শরীরে তত আমি মহাবিশ্ব হবো তত আমি অনন্ত গহন
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register